শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাংলাদেশ জাগ্রত পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাংলাদেশ জাগ্রত পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাগ্রত পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাগ্রত পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০.৩০ মিনিট রাজধানীর কাওরান বাজারে দলের প্রধান কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দলের মহাসচিব অ্যাডভোকেট অশোক কুমার ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও সিনিয়র সাংবাদিক আব্দুল অদুদ।

এ সময় আরও বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন মুন্সি, যুগ্ম মহাসচিব মো. রিয়াজ খান, সাংস্কৃতিক উপদেষ্টা ও বাজপ সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক এইচ এম রাকিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র কাজী শামসুল ইসলাম, যুগ্ম মহাসচিব ও সাংবাদিক আঞ্জুমান আরা শিল্পী, রানী আক্তার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাজমুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বাংলাদেশ জাগ্রত পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান এবং দেশের গণতন্ত্র, মানুষের অধিকার, জাতীয় ঐক্য ও নতুন বাংলাদেশ বিনির্মাণে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


বাংলাদেশ জাগ্রত পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাগ্রত পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০.৩০ মিনিট রাজধানীর কাওরান বাজারে দলের প্রধান কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দলের মহাসচিব অ্যাডভোকেট অশোক কুমার ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও সিনিয়র সাংবাদিক আব্দুল অদুদ।

এ সময় আরও বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন মুন্সি, যুগ্ম মহাসচিব মো. রিয়াজ খান, সাংস্কৃতিক উপদেষ্টা ও বাজপ সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক এইচ এম রাকিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র কাজী শামসুল ইসলাম, যুগ্ম মহাসচিব ও সাংবাদিক আঞ্জুমান আরা শিল্পী, রানী আক্তার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাজমুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বাংলাদেশ জাগ্রত পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান এবং দেশের গণতন্ত্র, মানুষের অধিকার, জাতীয় ঐক্য ও নতুন বাংলাদেশ বিনির্মাণে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream