শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

 চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটা হাম্বারের (ইঞ্জিনচালিত অবৈধ যান) ধাক্কায় ফারিয়া খাতুন নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিয়া খাতুন (১০) জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের খবির উদ্দিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল ফারিয়া। যাওয়ার পথে কালা গ্রামে একটি মাটিবাহী লাটা হাম্বারের সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফারিয়ার। এরপর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনা কবলিত লাটা হাম্বারটি আটকে রেখে ভাঙচুর চালায় গ্রামবাসী।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটাহাম্বারের চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

 চুয়াডাঙ্গার জীবননগরে মাটিবাহী লাটা হাম্বারের (ইঞ্জিনচালিত অবৈধ যান) ধাক্কায় ফারিয়া খাতুন নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিয়া খাতুন (১০) জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের খবির উদ্দিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল ফারিয়া। যাওয়ার পথে কালা গ্রামে একটি মাটিবাহী লাটা হাম্বারের সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফারিয়ার। এরপর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনা কবলিত লাটা হাম্বারটি আটকে রেখে ভাঙচুর চালায় গ্রামবাসী।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream