শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জলবায়ু সচেতনতায় মেধার লড়াই, বিইডিসি কুইজে সেরা পাঁচে যারা

পরিবর্তনের অভিঘাতে বদলে যাচ্ছে পৃথিবীর চেনা প্রকৃতি। বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, ঘন ঘন আঘাত হানছে ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস। নদীভাঙনে হারিয়ে যাচ্ছে মানুষের বসতভিটা, লবণাক্ততায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি, অনিশ্চিত হয়ে পড়ছে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা।

এমন বাস্তবতায় জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন, জ্ঞানসমৃদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আয়োজন করা হয় বিইডিসি অ্যালায়েন্স কুইজ প্রতিযোগিতা-২০২৬।

প্রতিযোগিতার বহুল প্রতীক্ষিত সেরা পাঁচ বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টায় অনলাইন যোগাযোগমাধ্যম জুমে প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তসলিমা খাতুন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ঢাকার ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মোছা. শাকিলা জাহান দীপ্তি। দ্বিতীয় হয়েছেন বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থী মো. রাফিউল ইসলাম রিশান। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী মো. শামীম প্রামাণিকী।

এ ছাড়া চতুর্থ স্থান অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইমুনা মাহমুদ সুরভী এবং পঞ্চম হয়েছেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম।

জলবায়ু সংকটের বিরুদ্ধে জ্ঞানই হোক তরুণদের শক্তি

আয়োজক সূত্রে জানা যায়, এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শুধু মেধা যাচাই কিংবা বিজয়ী নির্বাচন নয়; বরং জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৈশ্বিক উষ্ণতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তরুণদের জ্ঞান ও সচেতনতা বাড়ানো।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. তসলিমা খাতুন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জ্ঞানভিত্তিক সমাজ গঠন, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর কেবল ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি বর্তমান প্রজন্মের জন্য এক কঠিন বাস্তবতা। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার প্রভাব মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে।

কৃষক হারাচ্ছেন ফসল, জেলেরা পড়ছেন জীবিকার অনিশ্চয়তায়, অনেক পরিবার হারাচ্ছে বসতভিটা। জলবায়ু সংকটের এই বাস্তবতায় নতুন প্রজন্মকে সচেতন করা সময়ের অন্যতম দাবি।

আগামীর পৃথিবী রক্ষার দায়িত্ব তরুণদের হাতেইঃআয়োজকদের মতে, একটি কুইজ প্রতিযোগিতা হয়তো একদিনে জলবায়ু সংকটের সমাধান করতে পারবে না। 

কিন্তু একটি প্রশ্ন থেকে জন্ম নিতে পারে নতুন চিন্তা, একটি উত্তর তৈরি করতে পারে নতুন উপলব্ধি, আর সেই উপলব্ধি থেকেই গড়ে উঠতে পারে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল একটি প্রজন্ম।

প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনকে আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। তাঁদের মতে, বিজয়ী হওয়াই একমাত্র সাফল্য নয়; পরিবেশ ও পৃথিবীকে জানার আগ্রহ নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেওয়াটিও একটি ইতিবাচক অর্জন।

বিইডিসি অ্যালায়েন্সের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে জলবায়ু শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বিষয়ে আগ্রহ আরও বাড়বে। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ কমানো, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনে তরুণরা ভূমিকা রাখবে।

পৃথিবী আমাদের একমাত্র আবাস। এই পৃথিবীকে নিরাপদ রাখা শুধু কোনো সংগঠন বা রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

আজকের তরুণদের সচেতনতা, জ্ঞান ও উদ্যোগই পারে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জলবায়ু সচেতনতায় মেধার লড়াই, বিইডিসি কুইজে সেরা পাঁচে যারা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream