বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মারা গেছেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো. আবু বক্কর ছিদ্দিক (বক্কার) (৫২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকেলে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে তাঁকে মঙ্গলবার সকালে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাঁর বন্ধু মোশারফ আহমেদ।

আবু বক্কর ছিদ্দিকের অকাল মৃত্যুতে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মারা গেছেন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো. আবু বক্কর ছিদ্দিক (বক্কার) (৫২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকেলে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে তাঁকে মঙ্গলবার সকালে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাঁর বন্ধু মোশারফ আহমেদ।

আবু বক্কর ছিদ্দিকের অকাল মৃত্যুতে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream