বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সনদ নিয়ে অডিট আপত্তি, শিক্ষিকাকে প্রায় ২০ লাখ টাকা ফেরতের নির্দেশ

সনদসংক্রান্ত অডিট আপত্তির পরিপ্রেক্ষিতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা উচ্চ বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সহকারী শিক্ষক সাহানা আখতারকে বেতন-ভাতা বাবদ উত্তোলিত ১৯ লাখ ৯৬ হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে চলতি নভেম্বর মাসে তার বেতন-ভাতা বন্ধ রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মন্ত্রণালয়ের অডিটে ওই শিক্ষিকার আইসিটি সনদে অসংগতি ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১ জুলাই থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, অডিট আপত্তি নিষ্পত্তি না হলেও সংশ্লিষ্ট শিক্ষিকা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজশে এত দিন তার বেতন-ভাতা চালু ছিল। তবে নভেম্বর মাসের বেতন শিটে ওই শিক্ষিকার নামের পাশে বেতনের পরিমাণ শূন্য উল্লেখ রয়েছে।

এ বিষয়ে সহকারী শিক্ষক সাহানা আখতার বলেন, এমপিওভুক্ত হওয়ার সময় তিনি জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নট্রামস) প্রশিক্ষণ সনদ জমা দিয়েছিলেন। পরে শিক্ষা অধিদপ্তরের দেওয়া সুযোগ অনুযায়ী কম্পিউটার ডিপ্লোমার সনদ জমা দেন।

তার দাবি, এ ধরনের ঘটনা শুধু তার ক্ষেত্রে নয়, সারা দেশেই ঘটেছে। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট করার কথা ভাবলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে অডিট আপত্তির জবাব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

হিন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, অডিটে সনদসংক্রান্ত অসংগতির বিষয়ে নির্দেশনা পাওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) জবাব দেওয়া হয়েছে। ওই শিক্ষিকার নিয়োগপ্রক্রিয়াসহ সবকিছু যথাযথ নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে নভেম্বর মাসে ওই শিক্ষিকার বেতন-ভাতা বন্ধ থাকার বিষয়ে কোনো নির্দেশনা পাননি বলে জানান প্রধান শিক্ষক।

এ বিষয়ে জয়পুরহাট জেলা শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হাকিম বলেন, সনদ জালিয়াতি কিংবা অনিয়মের মাধ্যমে কেউ নিয়োগ পেয়ে থাকলে এমপিও নীতিমালা অনুযায়ী অডিট আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সনদ নিয়ে অডিট আপত্তি, শিক্ষিকাকে প্রায় ২০ লাখ টাকা ফেরতের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream