বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাশিয়ার হুমকির মোকাবিলায় সাবেক সেনাদের প্রস্তুত করছে ব্রিটেন

রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্য প্রায় ১ লাখ সাবেক সেনাসদস্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) সাবেক রিজার্ভ সেনা ও সম্প্রতি অবসরে যাওয়া সামরিক সদস্যদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে তাদের ব্যক্তিগত তথ্য হালনাগাদ করতে এবং প্রয়োজনে আবারও সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের স্বাক্ষর করা এসব চিঠি স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো পাঠানো হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখনই কাউকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানোর সিদ্ধান্ত হয়নি। মূলত দেশের সামরিক প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাজ্য সরকারের আশঙ্কা, রাশিয়া এখন আগের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে পারে। দেশটির সরকারি মূল্যায়নে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন স্থানে নাশকতা, ড্রোন অনুপ্রবেশ এবং সাইবার হামলার মতো কর্মকাণ্ড বাড়াচ্ছে রাশিয়া।

গত ৪ নভেম্বর প্রকাশিত ব্রিটিশ পার্লামেন্টের এক প্রতিবেদনে এসব ঝুঁকির কথা তুলে ধরা হয়। এ ছাড়া গত মাসে প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেন, ২০৩০ সালের মধ্যে ব্রিটেনের প্রতিপক্ষরা দেশটিতে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে। এ পরিস্থিতিতে যুক্তরাজ্য ও ন্যাটোর হাতে প্রস্তুতি নেওয়ার জন্য সময় খুব বেশি নেই।

স্ট্রিটিং আরও বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের কারণে সাইবার হামলা চালানো অনেক সহজ হয়ে গেছে। তাই শুধু প্রচলিত যুদ্ধ নয়, প্রযুক্তিনির্ভর হামলা মোকাবিলার সক্ষমতাও বাড়াতে হবে।

এদিকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের অন্তত তিন দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে মজুত রাখার আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার। এ জন্য ‘বি রেডি’ নামে একটি সচেতনতামূলক প্রচারণাও শুরু হয়েছে।

পাশাপাশি সামরিক শক্তি বাড়াতে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য। ২০৩০ সালের মধ্যে জিডিপির ৩ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের আগের লক্ষ্য পরিবর্তন করে ২০৩৫ সালের মধ্যে তা ন্যাটোর নির্ধারিত ৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সব মিলিয়ে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাজ্য।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, রিজার্ভ সেনাদের কাছে পাঠানো চিঠিগুলো সরকারের এই বৃহত্তর প্রস্তুতিরই অংশ। কেবল ব্যতিক্রমী পরিস্থিতিতে তলবের আওতাভুক্ত প্রায় ১ লাখ স্ট্র্যাটেজিক রিজার্ভিস্ট ও সদ্য অবসরপ্রাপ্ত সেনাদের কাছে পাঠানো এই চিঠিতে তাদের যোগাযোগের ঠিকানা হালনাগাদ করার পাশাপাশি বর্তমান পেশা ও দক্ষতার তথ্য দিতে বলা হয়েছে। একই সঙ্গে ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর ফ্ল্যাগশিপ সামরিক মহড়া ‘স্টিডফাস্ট ডিফেন্ডার’-সহ বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার জন্যও তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। একটি সামরিক সূত্র জানিয়েছে, স্বল্প সময়ের নোটিশে রিজার্ভ সেনাদের মোতায়েন করার কোনো পরিকল্পনা এখনই নেই, তবে তাদের একটি হালনাগাদ ডেটাবেজ ও যোগাযোগের ব্যবস্থা না রাখাটা হবে বোকামি। দ্য টেলিগ্রাফ আরও জানিয়েছে, যুক্তরাজ্য সরকার ন্যাটোর আর্টিকেল-৩ এর দিকেও গভীরভাবে নজর দিচ্ছে, যেখানে সদস্য রাষ্ট্রগুলোকে সশস্ত্র আক্রমণ প্রতিরোধের সক্ষমতা বজায় রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

সূত্র: আল মায়াদিন

বিষয় : যুক্তরাজ্য

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাশিয়ার হুমকির মোকাবিলায় সাবেক সেনাদের প্রস্তুত করছে ব্রিটেন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream