বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঢাকায় ট্রাফিক আইন অমান্য, ২৪ ঘণ্টায় প্রায় ৪ হাজার মামলা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকায় ট্রাফিক আইন অমান্য, ২৪ ঘণ্টায় প্রায় ৪ হাজার মামলা
ঢাকায় ট্রাফিক আইন অমান্য, ২৪ ঘণ্টায় প্রায় ৪ হাজার মামলা

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপি জানায়, বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১৬৬টি এবং লালবাগ বিভাগে ১৬০টি মামলা করা হয়েছে। মতিঝিল বিভাগে ৪০৭টি ও ওয়ারী বিভাগে ৫০২টি মামলা হয়েছে।

এছাড়া তেজগাঁও বিভাগে ২৩৪টি এবং মিরপুর বিভাগে ৮৬৭টি মামলা করা হয়েছে।

অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব মামলা দেওয়া হয়।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ৪০টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৬৩টি সিএনজি ও ২২৭টি মোটরসাইকেলসহ মোট ৬৭৪টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭টি বাস, ২১টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩০২টি মোটরসাইকেলসহ মোট ৯৫২টি মামলা হয়। 

এছাড়াও অভিযানকালে ৯৩৭টি গাড়ি ডাম্পিং ও ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান চল‌বে জা‌নি‌য়ে‌ছে ডিএম‌পি।

বিষয় : মামলা ট্রাফিক পুলিশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


ঢাকায় ট্রাফিক আইন অমান্য, ২৪ ঘণ্টায় প্রায় ৪ হাজার মামলা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপি জানায়, বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১৬৬টি এবং লালবাগ বিভাগে ১৬০টি মামলা করা হয়েছে। মতিঝিল বিভাগে ৪০৭টি ও ওয়ারী বিভাগে ৫০২টি মামলা হয়েছে।

এছাড়া তেজগাঁও বিভাগে ২৩৪টি এবং মিরপুর বিভাগে ৮৬৭টি মামলা করা হয়েছে।

অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব মামলা দেওয়া হয়।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ৪০টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৬৩টি সিএনজি ও ২২৭টি মোটরসাইকেলসহ মোট ৬৭৪টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭টি বাস, ২১টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩০২টি মোটরসাইকেলসহ মোট ৯৫২টি মামলা হয়। 

এছাড়াও অভিযানকালে ৯৩৭টি গাড়ি ডাম্পিং ও ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান চল‌বে জা‌নি‌য়ে‌ছে ডিএম‌পি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream