ঢাকায় ট্রাফিক আইন অমান্য, ২৪ ঘণ্টায় প্রায় ৪ হাজার মামলা
রাজধানী ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপি জানায়, বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ডিএমপি সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১৬৬টি এবং লালবাগ বিভাগে ১৬০টি মামলা করা হয়েছে। মতিঝিল বিভাগে ৪০৭টি ও ওয়ারী বিভাগে ৫০২টি মামলা হয়েছে।এছাড়া তেজগাঁও বিভাগে ২৩৪টি এবং মিরপুর বিভাগে ৮৬৭টি মামলা করা হয়েছে।অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব মামলা দেওয়া হয়।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ৪০টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৬৩টি সিএনজি ও ২২৭টি মোটরসাইকেলসহ মোট ৬৭৪টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭টি বাস, ২১টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩০২টি মোটরসাইকেলসহ মোট ৯৫২টি মামলা হয়।
এছাড়াও অভিযানকালে ৯৩৭টি গাড়ি ডাম্পিং ও ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান চলবে জানিয়েছে ডিএমপি।