শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে বিকট শব্দে বিস্ফোরণের পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের একাধিক আবাসিক শিক্ষার্থী বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বিস্ফোরণের শব্দ শোনার পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে বিজয়-২৪ ছাত্রাবাসের সামনে জড়ো হন। এ সময় তারা ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, রাত আনুমানিক ১২টার দিকে বিজয়-২৪ ছাত্রাবাসের পেছনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, ‘আমি ও আমার বন্ধুরা খাবার খেতে ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। পথে আমাদের থেকে প্রায় ১০ হাত দূরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে আমরা মুহূর্তের জন্য স্থবির হয়ে পড়ি। ঠিক তখনই প্রচুর ধোঁয়া এসে আমাদের শরীরে লাগে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা, বিজয়-২৪ হল থেকেই এটি ফেলা হয়েছে।’এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ‘এমন ঘটনা সম্পর্কে আমি এখনো কিছু জানি না। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’

তবে বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে বিকট শব্দে বিস্ফোরণের পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের একাধিক আবাসিক শিক্ষার্থী বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বিস্ফোরণের শব্দ শোনার পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে বিজয়-২৪ ছাত্রাবাসের সামনে জড়ো হন। এ সময় তারা ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, রাত আনুমানিক ১২টার দিকে বিজয়-২৪ ছাত্রাবাসের পেছনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, ‘আমি ও আমার বন্ধুরা খাবার খেতে ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। পথে আমাদের থেকে প্রায় ১০ হাত দূরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে আমরা মুহূর্তের জন্য স্থবির হয়ে পড়ি। ঠিক তখনই প্রচুর ধোঁয়া এসে আমাদের শরীরে লাগে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা, বিজয়-২৪ হল থেকেই এটি ফেলা হয়েছে।’এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ‘এমন ঘটনা সম্পর্কে আমি এখনো কিছু জানি না। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’

তবে বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream