বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

যুদ্ধের মধ্যেও ২০২৭ সালে বাজেট ঘাটতি কমানোর আশা সৌদি আরবের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চললেও ২০২৭ সালে বাজেট ঘাটতি কমার পূর্বাভাস দিয়েছে সৌদি আরব। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘমেয়াদি সংঘাত মোকাবিলার মতো আর্থিক সক্ষমতা সৌদি আরবের রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২৭ সালের বাজেটের পূর্বাভাস প্রকাশ করে সৌদি অর্থ মন্ত্রণালয়। এমন সময় এই ঘোষণা এলো, যখন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের অর্থনৈতিক অঞ্চলের একটি টাওয়ারে সর্বশেষ হামলা চালিয়েছে।

প্রকাশিত বাজেট অনুযায়ী, ২০২৭ সালে সৌদি সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ৩৯ ট্রিলিয়ন রিয়াল। অন্যদিকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ২ ট্রিলিয়ন রিয়াল। এতে বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ১৯০ দশমিক ৫৬ বিলিয়ন রিয়াল, যা প্রায় ৫০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার।

২০২৬ সালের সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছিল ২৪৫ বিলিয়ন রিয়াল। সেই তুলনায় ২০২৭ সালে বাজেট ঘাটতি ২২ শতাংশ কমতে পারে। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বাজেট অনুমোদন করা হয়।

এদিকে, হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে সৌদি আরবে বেশ কিছু বড় আয়োজন বাতিল ও স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিনিয়োগ সম্মেলন, ক্রীড়া প্রতিযোগিতা ও সংগীত উৎসব। গত অক্টোবর মাসে রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটে। এতে ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

তবে এসব নিরাপত্তা উদ্বেগের মধ্যেও সৌদি সরকার জানিয়েছে, দীর্ঘমেয়াদি সংঘাত মোকাবিলা করার মতো যথেষ্ট আর্থিক সক্ষমতা তাদের রয়েছে।

এসব পরিস্থিতির প্রেক্ষাপটে সোমবার (২৩ নভেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে নিজের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান। তিনি বলেন, আমরা বারবার প্রমাণ করেছি যে, একটি দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবিলা করার মতো যথেষ্ট সহনশীলতা ও সক্ষমতা আমাদের রয়েছে।” হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আমি বলব, বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সৌদি আরবকে জিম্মি করা যাবে এবং এর মাধ্যমে আমরা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপস করব; এমন বিভ্রান্তিকর ধারণা সম্পূর্ণ ভুল।

বার্তা সংস্থা এএফপি-র পক্ষ থেকে এই যুদ্ধের আর্থিক ব্যয়ের পরিমাণ জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী জাদান কোনো নির্দিষ্ট অঙ্ক উল্লেখ করেননি। এ বিষয়ে তিনি বলেন, এটি অনুমান করা অত্যন্ত কঠিন।

এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন গত জুলাই মাসে বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ে। ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে রিয়াদ, যেখানে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই নতুন করে তীব্র আকার ধারণ করার পর থেকে সৌদি আরবে হুতিদের হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে আগামী বছর সামরিক ব্যয় ২ দশমিক ১ শতাংশ বাড়িয়ে ২৬৩ বিলিয়ন রিয়াল করার পরিকল্পনা নিয়েছে রিয়াদ। তবে প্রয়োজনে এই ব্যয় আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী জাদান জোর দিয়ে বলেন, পরিস্থিতির উদ্ভব হলে আমাদের সামরিক বাহিনীকে আমরা কী পরিমাণ অর্থের জোগান দিতে পারব, সে ক্ষেত্রে আমাদের কোনো নির্ধারিত সীমা নেই।

সূত্র: খালিজ নিউজ

বিষয় : যুদ্ধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

যুদ্ধের মধ্যেও ২০২৭ সালে বাজেট ঘাটতি কমানোর আশা সৌদি আরবের

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream