বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মোদি-নেতানিয়াহুর বন্ধুত্বের আড়ালে ভারত-ইসরায়েলের বড় কৌশল

এখন আর কেবল দুই দেশের কূটনৈতিক বন্ধুত্বে সীমাবদ্ধ নেই ভারত ও ইসরায়েলের সম্পর্ক। গোয়েন্দা নজরদারি, আধুনিক অস্ত্র, ড্রোন, ক্ষে’পণাস্ত্র, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি—বিভিন্ন ক্ষেত্রে গড়ে উঠেছে শক্তিশালী কৌশলগত অংশীদারত্ব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত ঘনিষ্ঠতা এই সম্পর্ককে দৃশ্যমান করলেও এর ভিত্তি তৈরি হয়েছিল কয়েক দশক আগেই।

১৯৫০ সালে ভারত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তবে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। এর আগেই ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধের সময় ভারতকে অস্ত্র সরবরাহ করেছিল ইসরায়েল। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা ছিল।

১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় ভারতকে জরুরি সামরিক সরঞ্জাম সরবরাহ করে ইসরায়েল। এরপর থেকে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত হয়। বর্তমানে বারাক-৮ ক্ষে’পণাস্ত্র, স্পাইক অ্যান্টি-ট্যাংক ক্ষে’পণাস্ত্র, হারন ও হারোপ ড্রোনসহ বিভিন্ন সামরিক প্রযুক্তিতে দুই দেশের সহযোগিতা রয়েছে। যৌথ গবেষণা ও অস্ত্র উৎপাদনেও কাজ করছে তারা।

সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি। ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার নিয়ে ভারতে সাংবাদিক, রাজনীতিক ও অধিকারকর্মীদের ফোনে নজরদারির অভিযোগ উঠেছিল। তবে এ প্রযুক্তি ব্যবহার করে কারা নজরদারি চালিয়েছে, তা নিয়ে বিতর্ক রয়েছে।

২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর ভারত-ইসরায়েল সম্পর্ক আরও প্রকাশ্য ও ঘনিষ্ঠ হয়। ২০১৭ সালে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন মোদি। এরপর প্রতিরক্ষা, কৃষি, পানি ব্যবস্থাপনা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ে।

বিশ্লেষকদের মতে, এই সম্পর্কের পেছনে শুধু দুই নেতার ব্যক্তিগত বন্ধুত্ব নয়, রয়েছে ভারতের সামরিক আধুনিকায়ন, গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি এবং ইসরায়েলের জন্য বড় বাজার ও উৎপাদন সহযোগিতার মতো স্বার্থ।

তবে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ফিলিস্তিন প্রশ্নে ভারতের ঐতিহাসিক অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন জানাচ্ছে ভারত, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতাও অব্যাহত রাখছে।

সব মিলিয়ে, ভারত-ইসরায়েল সম্পর্ক এখন দুই দেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তা, অর্থনীতি ও ভূরাজনৈতিক স্বার্থের অংশ। ফলে মোদি-নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ হলেও এই অংশীদারত্ব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ আল-জাজিরা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মোদি-নেতানিয়াহুর বন্ধুত্বের আড়ালে ভারত-ইসরায়েলের বড় কৌশল

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream