১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস
এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজবাড়ীর
গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা
পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক
দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ
বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
সাইফুল হুদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.
মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির
হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ
আব্দুল কাদের শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.
লুৎফর রহমান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার
দাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম।
এ ছাড়া গোয়ালন্দ উপজেলা বিএনপির
সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ
সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো.
নাজিরুল ইসলাম তিতাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
আমিনুল ইসলাম শফিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার
বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়
সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান
বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,
আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা
নিবেদন এবং রাতে আলোকসজ্জা।
এ ছাড়া ১৬ ডিসেম্বর সকালে গোয়ালন্দ
কেন্দ্রীয় শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের পর
উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিন দিনব্যাপী
বিজয় মেলার উদ্বোধন করা হবে।
মতামত