বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হাজার কোটি টাকা লুটেও এস আলমের বিচার হচ্ছে না: হাসনাত


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাজার কোটি টাকা লুটেও এস আলমের বিচার হচ্ছে না: হাসনাত
হাজার কোটি টাকা লুটেও এস আলমের বিচার হচ্ছে না: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, হাজার হাজার কোটি টাকা লুটপাটের পরও এস আলমের মতো দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো বিচার হচ্ছে না। বরং তাদের আবারও ব্যবসায় ফেরার সুযোগ করে দিচ্ছে সরকার। এ প্রক্রিয়ার সঙ্গে ক্ষমতাসীন দলের কিছু লোক জড়িত বলেও দাবি করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম এ সভার আয়োজন করে।

হাসনাত বলেন, উচ্চপদস্থ আমলা আর মন্ত্রীরা বড় বড় কথা বললেও শিক্ষকদের জীবন-মান উন্নয়নে রাষ্ট্র  যথেষ্ট আন্তরিক নয়।

হাসনাত অভিযোগ করেন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষকদের নিয়ে ভাবনা নেই। শিক্ষকরা চান তাদের সংকট যেন সংসদে তুলে ধরা হয়।

এনসিপির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানোর প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

বিষয় : হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি- এনসিপি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


হাজার কোটি টাকা লুটেও এস আলমের বিচার হচ্ছে না: হাসনাত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, হাজার হাজার কোটি টাকা লুটপাটের পরও এস আলমের মতো দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো বিচার হচ্ছে না। বরং তাদের আবারও ব্যবসায় ফেরার সুযোগ করে দিচ্ছে সরকার। এ প্রক্রিয়ার সঙ্গে ক্ষমতাসীন দলের কিছু লোক জড়িত বলেও দাবি করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম এ সভার আয়োজন করে।

হাসনাত বলেন, উচ্চপদস্থ আমলা আর মন্ত্রীরা বড় বড় কথা বললেও শিক্ষকদের জীবন-মান উন্নয়নে রাষ্ট্র  যথেষ্ট আন্তরিক নয়।

হাসনাত অভিযোগ করেন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষকদের নিয়ে ভাবনা নেই। শিক্ষকরা চান তাদের সংকট যেন সংসদে তুলে ধরা হয়।

এনসিপির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানোর প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream