জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শ্রীপুরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। ভেটেরিনারি সার্জন ডাঃ শুভ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এতে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীম। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার।
আলোচনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীম বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এ সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।”
মতামত