শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে নারী মিনি ম্যারাথনের সমাপ্তি

 শেরপুরে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষ্যে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠানের সফলভাবে সমাপ্তি করা হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নারী মিনি ম্যারাথনের  আয়োজন করা হয়।  ম্যারাথনের অংশ হিসেবে,সকাল সোয়া ছয়টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে  পতাকা সংকেতের মাধ্যমে ম্যারাথনের শুভ সূচনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন। 

অষ্টমীতলা থেকে শেরীব্রীজ মোড় টু জেলা পরিষদ টু সোনার বাংলা বাসস্ট্যান্ড টু শেরপুর সরকারি কলেজ মোড় হয়ে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে ম্যারাথনটি ডিসি  উদ্যানে এসে শেষ হয়।

 উক্ত ম্যারাথনে জেলা পরিষদের প্রশাসক এ,বি,এম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ অংশগ্রহণ করেন। 

এছাড়া ম্যারাথনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, কর্মজীবী নারী ও গৃহিণীসহ নানা বয়সের প্রায় ৫ শতাধিক নারী অংশগ্রহণ করেন। শীতের সকালে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

 ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংরক্ষিত নারী আসন ১৫ এর মনোনীত সংসদ সদস্য ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মিজ্‌ ফরিদা ইয়াসমিন। পুরস্কার বিতরণী পর্বে ম্যারাথনে সেরা প্রদর্শনকারী ২৫ জন প্রতিযোগীর গলায় সম্মাননা পদক পরিয়ে দেওয়া হয় এবং শীর্ষ ১০ জন প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। জেলা পরিষদের সৌজন্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। 

এছাড়া ৪র্থ স্থান অধিকারিনীকে মিজ্‌ রাজিয়া সামাদ ডালিয়ার পক্ষ থেকে একটি বাইসাইকেল প্রদান করা হবে বলে মঞ্চে ঘোষণা দেওয়া হয়। 

নারীর শারীরিক ও মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর নিরাপদ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে  আশা প্রকাশ করেন জেলা প্রশাসন। জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন,সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতে ক্রিকেট টুর্নামেন্ট এবং পুরুষদের জন্যও ম্যারাথন আয়োজন করা হবে।লাল মোঃ শাহজাহান কিবরিয়া  শাহজাহান কিবরিয়া -

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে নারী মিনি ম্যারাথনের সমাপ্তি

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream