রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

৪৬ দিন পর ফিরেই গোল, সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন লাউতারো

ইন্টার মিলানের অধিনায়ক লাওতারো মার্তিনেজের জন্যও অপেক্ষাটা কম দীর্ঘ ছিল না। ৪৬ দিন পর শুরুর একাদশে ফিরেই গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। তাঁর ফেরার ম্যাচে জেনোয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার।    

১০ অক্টোবর ঊরুর চোটে পড়েছিলেন লাউতারো মার্টিনেজ। সেই চোট তাঁকে ছিটকে দিয়েছিল ছয় সপ্তাহের বেশি সময়ের জন্য। গত সপ্তাহে বদলি হিসেবে অল্প সময় মাঠে নামলেও শনিবারই প্রথম শুরুর একাদশে জায়গা পান। আর সুযোগ পেয়েই গোল। ইন্টার অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, এত দিন মাঠের বাইরে থাকলেও গোল করার ধারটুকু হারাননি।

লাওতারোর গোলের পর যেন খুলে যায় ইন্টারের গোলের দরজা। মার্কাস থুরাম করেন জোড়া গোল। পেনাল্টি থেকে আরেকটি গোল যোগ করেন পেতার সুচিচ। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয়। আগের ম্যাচে আতালান্তার সঙ্গে ৪-৪ গোলে ড্র করে দুই গোলের লিড হারিয়েছিল ইন্টার। সেই হতাশার পর জেনোয়ার বিপক্ষে এই জয়টা বেশ দরকার ছিল ইন্টারের।

আতালান্তার বিপক্ষে পয়েন্ট হারানোর পর ইন্টারকে নিয়ে সমালোচনাও কম হয়নি। দুই গোলের লিড ধরে রাখতে না পারায় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। অধিনায়ক হিসেবে সেই সমালোচনা মেনে নেওয়ার কথাই বলেছেন লাওতারো।

তাঁর মতে, সমালোচকদের দোষ দেওয়ার আগে নিজেদের ভুলের দায় নিতে হবে। লাওতারো বলেন, ‘সমালোচনা মেনে নিতে হবে। কারণ, এই পরিস্থিতিতে আমরাই নিজেদের ফেলেছি। ইন্টারকে তার আসল জায়গায় ফিরিয়ে নিতে হবে আমাদের। নিজেদের সেরাটা দিয়ে যেতে হবে, ম্যাচ জেতার চেষ্টা করতে হবে। কখনো না জিতলে হয়তো আমরা ভুল করেছি, অথবা ওই রাতে প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে। যে কারণই হোক, এ নিয়ে কাজ করে যেতে হবে।’

ইন্টারের বর্তমান দলকে নিয়ে আরেকটি প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে অধিনায়ককে। গত সাত-আট বছরের মধ্যে এটাই কি ইন্টারের সবচেয়ে শক্তিশালী দল? লাওতারো অবশ্য এমন তুলনায় যেতে চান না। তাঁর কাছে দলের সামর্থ্যের প্রমাণ দিতে হবে মাঠেই। শুধু সংবাদমাধ্যমে আলোচনা কিংবা ড্রেসিংরুমের কথাবার্তায় নয়। লাওতারোর কথায়, ‘আমি এ ধরনের বিতর্ক পছন্দ করি না। কারণ, প্রতিদিন মাঠে নিজেদের শক্তির প্রমাণ দিতে হয়। সেটা শুরু হয় অনুশীলন থেকে। এরপর ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে হয়।’

এরপর যোগ করেন, ‘আমার সতীর্থরা মাঝেমধ্যে বলে, আমরাও শক্তিশালী দল। কিন্তু আমি সব সময় তাদের বলি, শুধু কথায় নয়, আমাদের সেটা প্রমাণ করতে হবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

৪৬ দিন পর ফিরেই গোল, সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন লাউতারো

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream