রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দীর্ঘ বিরতির পর চা শ্রমিক ইউনিয়নে নতুন কমিটি

ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছর বিরতির পর অনুষ্ঠিত বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে দেশের ২৩০টি চা-বাগানের পঞ্চায়েত কমিটি ও সাতটি ভ্যালি কমিটির নির্বাচনও সম্পন্ন হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিশন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে কাপ-পিরিচ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজু গোয়ালা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দ আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।

সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দি হরিণ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট। এ পদে অপর প্রার্থী নিপেন পাল পেয়েছেন ২৩ হাজার ২০৩ ভোট।

কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকরী সহসভাপতি মিঠুন কালোয়ার,সহসভাপতি মিঠুন সিংহ রাউতিয়া-২,নারী সহসভাপতি শিমুল কর্মকার,যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক সনত গোয়ালা।

নির্বাচনে বিজয়ী কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দেশের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য যুক্ত করে ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।

গত শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে মৌলভীবাজার জেলার ১৩৫টি চা-বাগান রয়েছে। নির্বাচনে প্রায় ১ লাখ ৪৮ জন চা-শ্রমিকের ভোটাধিকার প্রয়োগের কথা ছিল।

এবার কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে দুটি এবং সম্পাদকমণ্ডলীর বিভিন্ন পদে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতি পদে রাজু গোয়ালা ও পঙ্কজ কন্দের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মুকেশ কর্মকার,পরেশ কালিন্দি ও নিপেন পাল।

নির্বাচনে বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালা বলেন,দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাঁদের এই বিজয় সাধারণ চা-শ্রমিকদের বিজয়। শ্রমিকদের প্রত্যাশা পূরণ এবং তাঁদের ভাগ্য পরিবর্তনে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা—শ্রীমঙ্গল,মৌলভীবাজার সদর, কুলাউড়া, রাজনগর, জুড়ী, কমলগঞ্জ ও বড়লেখার ১৩৫টি চা-বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফলাফলও প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয় থেকে বিজয়ী প্যানেলগুলোর সভাপতিদের নামসহ ফলাফল বিবরণী প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ।

একই দিনে দেশের সাতটি ভ্যালি কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় চা-বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উল্লেখ্য,বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ আট বছর পর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় চা-শ্রমিকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দীর্ঘ বিরতির পর চা শ্রমিক ইউনিয়নে নতুন কমিটি

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream