রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ভারতে পাচারের আগেই ছোট যমুনার পাড়ে অষ্টধাতুর মূর্তি উদ্ধার

জয়পুরহাটের সীমান্তবর্তী ছোট যমুনা নদীর পাড়ে লুকিয়ে রাখা ১৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি প্রাচীন অষ্টধাতুর মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ ৩৩ হাজার ২৫০ টাকা। ভারতে পাচারের উদ্দেশ্যে মূর্তিটি সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীন আটাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেইলি ব্রিজসংলগ্ন ছোট যমুনা নদীর পাড়ে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় জয়পুরহাট ২০ বিজিবির পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের মেইন পিলার ২৮৪/৯-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছোট যমুনা নদীর পাড়ে একটি প্রাচীন অষ্টধাতুর মূর্তি লুকিয়ে রেখেছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচারকারী একটি চক্র—এমন গোপন তথ্য পায় বিজিবি। চক্রটি সুযোগ বুঝে রাতের অন্ধকারে মূর্তিটি ভারতে পাচারের পরিকল্পনা করছিল।

এ তথ্যের ভিত্তিতে ২০ বিজিবির দুটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় লুকিয়ে রাখা মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধার করা মূর্তিটিতে রাধা-কৃষ্ণ ও গরুর প্রতিকৃতি রয়েছে। হলমার্ক ল্যাবের পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী, মূর্তিটির মোট ওজন ১৪ কেজি ৯০০ গ্রাম। এর আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯ লাখ ৩৩ হাজার ২৫০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার, মাদক চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ভারতে পাচারের আগেই ছোট যমুনার পাড়ে অষ্টধাতুর মূর্তি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream