রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুলাউড়ায় পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত

মৌলভীবাজারের কুলাউড়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ময়েজের সভাপতির পদ এক মাসের জন্য স্থগিত করেছে উপজেলা বিএনপি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে সাত দিনের মধ্যে লিখিত জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গত ২৮ নভেম্বর কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৪ নভেম্বর বোরহান উদ্দিন ময়েজের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডঃ আহমেদুর রহমান মুরাদের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানে উত্তেজিত ও আক্রমণাত্মক আচরণ করেন। এ ঘটনার পর তাঁকে উপজেলা পর্যায়ে ডেকে সতর্ক করা হয়েছিল।

এ ছাড়া গত ২৬ নভেম্বর রবিরবাজারে মিছিল-পরবর্তী একটি সভায় দেওয়া তাঁর বক্তব্যকেও দলীয় শৃঙ্খলাপরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে। নোটিশে অভিযোগ করা হয়, ওই সভায় তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেন।

নোটিশে আরও বলা হয়, সাম্প্রতিক এসব কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সাংগঠনিক নীতিমালার পরিপন্থী কাজ হয়েছে বলে বিবেচিত হওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে তাঁর সভাপতির পদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি আগামী ৫ ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বোরহান উদ্দিন ময়েজের সভাপতির পদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

কুলাউড়ায় পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream