শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বরুড়ার মহেশপুরে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কারও চোখে ঝাপসা দৃষ্টি, কারও দীর্ঘদিনের ছানিজনিত সমস্যা। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যাঁদের অনেকের পক্ষেই নিয়মিত চিকিৎসা নেওয়া সম্ভব হয় না, তাঁদের জন্যই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মহেশপুর দক্ষিণপাড়া প্রবাসী কল্যাণের সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয় ও ব্লাড গ্লুকোজ পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে যাঁদের চোখে ছানি অপারেশনের প্রয়োজন, তাঁদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার ব্যবস্থা করা হয়।

আয়োজকদের মূল লক্ষ্য, আর্থিক অসচ্ছলতার কারণে যেন কোনো মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন। এ উদ্দেশ্যে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া জনকল্যাণ সমিতি,ঢাকা এর সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম, সহসভাপতি জেড. এইচ. জহির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, নির্বাহী সদস্য মো. কামাল হোসেন ভূঁইয়া, আজীবন সদস্য মো. নিজামুল হক বারডেম জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট স্বপন কুমার দাস এবং সাধারণ সদস্য মো. রাসেল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও মানবিক সহযোগিতায় বরুড়ায় চক্ষু চিকিৎসাসেবা আরও বিস্তৃত হবে। আর্থিক সংকট যেন কারও সুস্থভাবে বেঁচে থাকার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই তাঁদের এই প্রচেষ্টা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বরুড়ার মহেশপুরে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream