রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নীলফামারীতে পুকুরপাড় থেকে ককটেলসদৃশ চারটি বস্তু উদ্ধার

ছবি: প্রতিবেদক

নীলফামারী জেলা শহরের গাছবাড়ি বনবিভাগ এলাকায় একটি পুকুরপাড় থেকে লাল স্কচটেপে মোড়ানো ককটেলসদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে আইজুল ইসলামের পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরপাড়ে লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নীলফামারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি বস্তু উদ্ধার করে।

তবে উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল, নাকি অন্য কোনো বিস্ফোরকসদৃশ সামগ্রী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এগুলোর প্রকৃত পরিচয় শনাক্ত করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছে পুলিশ।

এ বিষয়ে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “গাছবাড়ি বনবিভাগ এলাকায় ককটেল বোমাসদৃশ চারটি বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এগুলো প্রকৃতপক্ষে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

তিনি জানান, বোম ডিসপোজাল ইউনিটের পরীক্ষার পর উদ্ধার হওয়া বস্তুগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

নীলফামারীতে পুকুরপাড় থেকে ককটেলসদৃশ চারটি বস্তু উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারী জেলা শহরের গাছবাড়ি বনবিভাগ এলাকায় একটি পুকুরপাড় থেকে লাল স্কচটেপে মোড়ানো ককটেলসদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে আইজুল ইসলামের পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরপাড়ে লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নীলফামারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি বস্তু উদ্ধার করে।

তবে উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল, নাকি অন্য কোনো বিস্ফোরকসদৃশ সামগ্রী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এগুলোর প্রকৃত পরিচয় শনাক্ত করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছে পুলিশ।

এ বিষয়ে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “গাছবাড়ি বনবিভাগ এলাকায় ককটেল বোমাসদৃশ চারটি বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এগুলো প্রকৃতপক্ষে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

তিনি জানান, বোম ডিসপোজাল ইউনিটের পরীক্ষার পর উদ্ধার হওয়া বস্তুগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream