দেশের
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সেনাবাহিনী
মোতায়েনের কোনো পরিকল্পনা নেই।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা
জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, দেশে নিরাপত্তা ব্যবস্থা
জোরদার করা হয়েছে, তবে
এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমেরই অংশ।
এ সময় শরীয়তপুরের জাজিরায়
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, এ
ঘটনায় এখন পর্যন্ত দুজন
নিহত হয়েছেন বলে জানা গেছে।
বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও উল্লেখ করেন
তিনি।
উল্লেখ্য,
রোববার সকালে জাজিরার নাওডোবা এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ
আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ
সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে
আগুন দেওয়া হয়। সংঘর্ষ ও
অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে প্রায়
৪৫ মিনিট যান চলাচল বন্ধ
থাকলেও পরে তা স্বাভাবিক
হয়।
মতামত