শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কী করছে তা জানা নেই, তবে সীমান্তের এপারে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাম্প্রতিক বিভিন্ন সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ অন্যান্য বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন; কেউ কেউ গুরুতর আহত হয়েছেন, কারও মাথায় আঘাত ও ফ্রাকচার রয়েছে। আহতদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে অনেকের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন হবে। আহতদের মধ্য থেকে কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব পালনের শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকেন। সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হলেও ‘মজলুম ভাই-বোনকে’ আঘাত করেননি—যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলে দাবি করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কী করছে তা জানা নেই, তবে সীমান্তের এপারে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাম্প্রতিক বিভিন্ন সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ অন্যান্য বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন; কেউ কেউ গুরুতর আহত হয়েছেন, কারও মাথায় আঘাত ও ফ্রাকচার রয়েছে। আহতদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে অনেকের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন হবে। আহতদের মধ্য থেকে কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব পালনের শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকেন। সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হলেও ‘মজলুম ভাই-বোনকে’ আঘাত করেননি—যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলে দাবি করেন তিনি।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream