শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ এর দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। 

মামলার বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোন সাড়া মেলেনি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করতে গতকাল রাতেই আমরা থানায় মামলা দায়ের করেছি। পুলিশও ইতোমধ্যে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে।’ 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ এর দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তা মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। 

মামলার বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোন সাড়া মেলেনি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করতে গতকাল রাতেই আমরা থানায় মামলা দায়ের করেছি। পুলিশও ইতোমধ্যে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে।’ 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream