শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফুলবাড়ীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

ফুলবাড়ীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইনারী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযানে মোট ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ ও এসআরবি। 

শুক্রবার রাতে এবং শনিবার ভোরে পৃথক অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। তারা হলেন, ফুলবাড়ী সদর ইউনিয়নের বিদ্যাবাগীশ গ্রামের মৃত আফতার আলীর মেয়ে ও মো. আবদুল হাইয়ের স্ত্রী মোছাঃ আঞ্জুমান আরা খাতুন (৪০) এবং উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বিদ্যাবাগীশ এলাকার মৃত মোকসেদুলের স্ত্রী ও মোঃ বাহার আলীর মেয়ে রেহেনা বেগম (৩০)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৭টার দিকে ধরলা সেতু চেকপোস্ট এর  সামনে থেকে ৩৮০ পিস ইয়াবাসহ রেহেনা বেগম এবং শনিবার ভোরে বিদ্যাবাগিস গ্রামের নিজ বাড়ী থেকে এসআরবি-১৩ রংপুর ২৯৫ পিস ইয়াবাসহ আঞ্জুমান আরা খাতুনকে গ্রেফতার করে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযানে মোট ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ ও এসআরবি। 

শুক্রবার রাতে এবং শনিবার ভোরে পৃথক অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। তারা হলেন, ফুলবাড়ী সদর ইউনিয়নের বিদ্যাবাগীশ গ্রামের মৃত আফতার আলীর মেয়ে ও মো. আবদুল হাইয়ের স্ত্রী মোছাঃ আঞ্জুমান আরা খাতুন (৪০) এবং উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বিদ্যাবাগীশ এলাকার মৃত মোকসেদুলের স্ত্রী ও মোঃ বাহার আলীর মেয়ে রেহেনা বেগম (৩০)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৭টার দিকে ধরলা সেতু চেকপোস্ট এর  সামনে থেকে ৩৮০ পিস ইয়াবাসহ রেহেনা বেগম এবং শনিবার ভোরে বিদ্যাবাগিস গ্রামের নিজ বাড়ী থেকে এসআরবি-১৩ রংপুর ২৯৫ পিস ইয়াবাসহ আঞ্জুমান আরা খাতুনকে গ্রেফতার করে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream