শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

তালতলীতে সেতু ভেঙে জনদুর্ভোগ, ঝুঁকিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তালতলীতে সেতু ভেঙে জনদুর্ভোগ, ঝুঁকিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ
তালতলীতে সেতু ভেঙে জনদুর্ভোগ, ঝুঁকিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে পড়েছে।

এতে দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ ও শিক্ষার্থী।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সেতুটি খালে ভেঙে পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৫ বছর আগে উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর ১০০ মিটার দীর্ঘ লোহার সেতুটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার না করায় সেতুটির লোহার অ্যাঙ্গেলগুলো ক্ষয় হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই সেতু দিয়ে মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিএন. এ. মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করত। সেতুটি ভেঙে যাওয়ায় নয়াপাড়া ও মোমেশেপাড়া এলাকার সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের চলাচলও বন্ধ হয়ে গেছে। ফলে ব্যাহত হচ্ছে তাদের নিয়মিত পাঠদান।

কয়েকজন শিক্ষার্থী মারিয়া আক্তার, আমেনা আক্তার, হাসিবুর রহমান ও রফিকুল ইসলাম বলেন, 'সেতু ভেঙে যাওয়ার আগে ঝুঁকি নিয়ে পারাপার হয়েছি। আর এখন তো স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। তাই যাতায়াতের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থার দাবি জানাচ্ছি।'

মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ জোমাদ্দার বলেন, 'রাতে হঠাৎ করে সেতুটি ভেঙে যায়। এটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এখন দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত এখানে নতুন একটি সেতু নির্মাণ করা জরুরি।'

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, 'আপদকালীন চলাচলের সুবিধার্থে উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে প্রাক্কলন (এস্টিমেট) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্কলন চূড়ান্ত হলে দ্রুত একটি কাঠের পোল নির্মাণের ব্যবস্থা করা হবে।'

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

তালতলীতে সেতু ভেঙে জনদুর্ভোগ, ঝুঁকিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream