শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজশাহীতে আজহারীর মাহফিলে পকেটমারির প্রস্তুতি, ৩৭ নারী আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজশাহীতে আজহারীর মাহফিলে পকেটমারির প্রস্তুতি, ৩৭ নারী আটক
রাজশাহীতে আজহারীর মাহফিলে পকেটমারির প্রস্তুতি, ৩৭ নারী আটক

রাজশাহীতে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলে পকেটমারির প্রস্তুতিকালে ৩৭ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে মাইক্রোবাসযোগে রাজশাহীতে এসেছিলেন। মাহফিল শুরু হওয়ার পর বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে মুসল্লিদের মোবাইল ফোন, মানিব্যাগ ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল তাঁদের। তবে তদন্তের স্বার্থে আটক নারীদের নাম-পরিচয় ও ঠিকানা এখনো প্রকাশ করেনি পুলিশ।

ওলামা-মাশায়েখ পরিষদ, রাজশাহীর উদ্যোগে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে শনিবার এই তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়। চিকিৎসক ও সমাজসেবক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করবেন ড. মিজানুর রহমান আজহারী এবং প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে।

আয়োজক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা থেকে মাঠজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে:

মূল মাঠের পাশেই শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নারীদের জন্য পৃথক বসার ও এলইডি স্ক্রিনের মাধ্যমে মাহফিল দেখার ব্যবস্থা করা হয়েছে।

মূল মাঠে জায়গার সংকুলান না হলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে এবং শৃঙ্খলা রক্ষায় বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।

এ ছাড়া বিপুল জনসমাগমকে কেন্দ্র করে পকেটমারি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রাজশাহীতে আজহারীর মাহফিলে পকেটমারির প্রস্তুতি, ৩৭ নারী আটক

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream