প্রিন্ট এর তারিখ : ২৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
ফুলবাড়ীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেফতার
সিদ্দিকুর রহমান শাহীন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযানে মোট ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ ও এসআরবি। শুক্রবার রাতে এবং শনিবার ভোরে পৃথক অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। তারা হলেন, ফুলবাড়ী সদর ইউনিয়নের বিদ্যাবাগীশ গ্রামের মৃত আফতার আলীর মেয়ে ও মো. আবদুল হাইয়ের স্ত্রী মোছাঃ আঞ্জুমান আরা খাতুন (৪০) এবং উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বিদ্যাবাগীশ এলাকার মৃত মোকসেদুলের স্ত্রী ও মোঃ বাহার আলীর মেয়ে রেহেনা বেগম (৩০)।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৭টার দিকে ধরলা সেতু চেকপোস্ট এর সামনে থেকে ৩৮০ পিস ইয়াবাসহ রেহেনা বেগম এবং শনিবার ভোরে বিদ্যাবাগিস গ্রামের নিজ বাড়ী থেকে এসআরবি-১৩ রংপুর ২৯৫ পিস ইয়াবাসহ আঞ্জুমান আরা খাতুনকে গ্রেফতার করে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম