রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নবাবগঞ্জে ব্যাট কিনে দেওয়ার প্রলোভনে শিশু অপহরণ, ১০ ঘণ্টা পর উদ্ধার

শেখ জসিম নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় ৭ বছরের শিশু আলিমকে অপহরণের অভিযোগ উঠেছে পাশের বাসার ভাড়াটিয়া মো. শাহজাহানের (৬৮) বিরুদ্ধে। অপহরণের প্রায় ১০ ঘণ্টা পর ঢাকার কামরাঙ্গীরচর থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। অপহৃত আলিম ওই গ্রামের প্রবাসী মো. রুবেলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে ব্যাট কিনে দেওয়ার কথা বলে আলিমকে গোবিন্দপুর বাজারে নিয়ে যান একই বাসার পাশের কক্ষে ভাড়াটিয়া শাহজাহান। পরে শিশুটিকে ঢাকার কামরাঙ্গীরচরে নিয়ে মো. নাসির নামে নিজের সাবেক ব্যবসায়িক অংশীদারের বাসায় নাতি পরিচয়ে রেখে বাড়িতে ফিরে আসেন তিনি।

দুপুরে শিশুটি কান্নাকাটি করলে নাসির বিষয়টি শাহজাহানকে জানান। এ সময় শাহজাহান শিশুটিকে ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে বলেন। এতে নাসিরের সন্দেহ হয়। একপর্যায়ে আলিম তার দাদা আলী বেপারির মোবাইল নম্বর মনে থাকার কথা জানায়। নাসির ওই নম্বরে ফোন করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ ও স্বজনরা সন্ধ্যায় কামরাঙ্গীরচর থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে নবাবগঞ্জ থানায় আনা হয়।

এদিকে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে গোবিন্দপুর ও আগলা বাজারের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে শাহজাহানকে শিশুটির হাত ধরে নিয়ে যেতে দেখা যায়। ফুটেজ দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন। পরে স্থানীয় লোকজন শাহজাহানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু হানিফ বলেন, সন্ধ্যায় কামরাঙ্গীরচর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

নবাবগঞ্জে ব্যাট কিনে দেওয়ার প্রলোভনে শিশু অপহরণ, ১০ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream