রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
১ লাখ ২০ হাজার টাকার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট, উচ্ছেদ ইলিশ ধরার বাঁধ

১ লাখ ২০ হাজার টাকার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট, উচ্ছেদ ইলিশ ধরার বাঁধ

ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও ইলিশ ধরার একটি অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। এ সময় জব্দ করা আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার চর মানাইর ইউনিয়নের অচলমোল্লা কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে সহযোগিতা করে চন্দ্রপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল।অভিযানে ১ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ৭০০ মিটার বেড় জাল, ৭৫০ মিটার গুটি জাল এবং ৭টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পাশাপাশি ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে নদীতে স্থাপন করা প্রায় ৪০০ মিটার দীর্ঘ একটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার এবং ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ বাঁধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

সদরপুর জমিদার বাড়িতে রাস্তার ঢালাইয়ের কাজের যন্ত্রপাতির কালো ধোঁয়ায় বিবর্ণ গাছপালা

কালো ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। বাতাসে ভাসছে পোড়া মবিলের তীব্র গন্ধ। ঐতিহাসিক জমিদার বাড়ির ইট-পাথরে জমেছে কালো ছাইয়ের আস্তরণ। ধোঁয়া আর ছাইয়ের প্রভাবে সবুজ গাছের পাতাও হারিয়েছে স্বাভাবিক রং। উন্নয়নের নামে এমন পরিবেশ দূষণের চিত্র দেখা গেছে ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহাসিক ২২ রশি জমিদার বাড়ি এলাকায়। রাস্তার ঢালাইয়ের কাজকে কেন্দ্র করে সৃষ্ট এই দূষণে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। অথচ পাশেই রয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)র অফিস।সরেজমিনে দেখা যায়, রাস্তার ঢালাইয়ের কাজে ব্যবহৃত যন্ত্র থেকে নির্গত হচ্ছে ঘন কালো ধোঁয়া। সেই ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। বাতাসে মিশে যাচ্ছে পোড়া মবিলের ঝাঁঝালো গন্ধ। ধোঁয়া ও ছাই জমে কালো হয়ে গেছে জমিদার বাড়ির ইট-পাথর। বিবর্ণ হয়ে পড়েছে আশপাশের গাছপালার সবুজ পাতা।একদিকে চলছে রাস্তার উন্নয়নকাজ, অন্যদিকে সেই কাজের ধোঁয়া ও ছাইয়ে ম্লান হয়ে যাচ্ছে ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য। নির্মাণকাজের এমন দৃশ্য যেন উন্নয়নের আড়ালে পরিবেশ বিপর্যয়ের এক নীরব বার্তা দিচ্ছে।স্থানীয়দের মতে, রাস্তার উন্নয়ন অবশ্যই প্রয়োজন। তবে উন্নয়নের নামে পরিবেশ দূষণ কিংবা ঐতিহাসিক স্থাপনার ক্ষতি কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে জমিদার বাড়ির মতো ঐতিহ্যবাহী স্থাপনার আশপাশে নির্মাণকাজের ভারি যন্ত্রপাতির ব্যাবহারে পরিবেশ সুরক্ষায় বাড়তি সতর্কতা প্রয়োজন।স্থানীয়রা বলছেন, নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রপাতি থেকে নির্গত কালো ধোঁয়া নিয়ন্ত্রণ, পোড়া মবিলের গন্ধ ও ছাই ছড়িয়ে পড়ছে গাছপালা থেকে ইটপাথরে। সবকিছুই কালো বিবর্ন হয়ে গেছে। পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পরিবেশ দুষন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।ঐতিহ্যের স্মারক জমিদার বাড়ি, আর উন্নয়নের প্রতীক নতুন রাস্তা—দুটিই গুরুত্বপূর্ণ। কিন্তু উন্নয়নের পথে যদি পরিবেশ ও ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়, তবে সেই উন্নয়ন কতটা জনকল্যাণমুখী? সদরপুরের জমিদার বাড়ির কালো ধোঁয়া আর বিবর্ণ গাছপালা সেই প্রশ্নই তুলে ধরছে।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভুমি)র  কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অফিস সাপ্তাহিক ছুটি থাকায় ফোন করেও তার বক্তব্য জানা জায়নি।তবে পরিবেশবান্ধব নির্মাণকাজ নিশ্চিত করে ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সদরপুর জমিদার বাড়িতে রাস্তার ঢালাইয়ের কাজের যন্ত্রপাতির কালো ধোঁয়ায় বিবর্ণ গাছপালা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream