রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শিক্ষামন্ত্রীর বড় ভাই এটিএম রেজাউল হক রতন আর নেই

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিক্ষামন্ত্রীর বড় ভাই এটিএম রেজাউল হক রতন আর নেই
শিক্ষামন্ত্রীর বড় ভাই এটিএম রেজাউল হক রতন আর নেই

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এটিএম রেজাউল হক রতন (৭৪) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা ৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এটিএম রেজাউল হক রতন দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারজনিত রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৭ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় বসবাস করতেন। কর্মজীবনে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভের পাশাপাশি তিনি আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা ছিল।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, মরহুমের প্রথম জানাজা রবিবার বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, পাঁচ ভাই ও ছয় বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এটিএম রেজাউল হক রতনের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে কচুয়ার গোবিন্দপুরসহ স্থানীয় এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে। শোকাহত স্বজন ও শুভানুধ্যায়ীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

শিক্ষামন্ত্রীর বড় ভাই এটিএম রেজাউল হক রতন আর নেই

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream