রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফরিদপুরে আওয়ামী লীগ লীগের নাশকতা ও লকডাউনের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

ফরিদপুরে  নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের জ্বালাও-পোড়াও, নাশকতা এবং দেশব্যাপী ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এই কর্মসূচি পালিত হয়।

 এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের একাধিক খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা এসে জনতা ব্যাংকের মোড়ে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন।

 বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনরায় বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জ্বালাও-পোড়াও, নাশকতা এবং দেশব্যাপী ৪৮ ঘণ্টার লকডাউনের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার নির্দেশ দেন তারা।

কর্মসূচিতে জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয় : #foridpur

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ফরিদপুরে আওয়ামী লীগ লীগের নাশকতা ও লকডাউনের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরে  নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের জ্বালাও-পোড়াও, নাশকতা এবং দেশব্যাপী ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এই কর্মসূচি পালিত হয়।

 এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের একাধিক খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা এসে জনতা ব্যাংকের মোড়ে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন।

 বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনরায় বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জ্বালাও-পোড়াও, নাশকতা এবং দেশব্যাপী ৪৮ ঘণ্টার লকডাউনের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার নির্দেশ দেন তারা।

কর্মসূচিতে জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream