রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চরভদ্রাসন সদর বাজারে শৌচাগার সংকট, ভোগান্তি কমাতে সংস্কারের আশ্বাস

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারে জনসাধারণের ব্যবহারের জন্য কার্যকর কোনো পাবলিক টয়লেট নেই। বাজারে একটি পাবলিক টয়লেট থাকলেও দীর্ঘদিন ধরে সেটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন বাজারে আসা ক্রেতা, ব্যবসায়ী, পথচারী ও দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ হচ্ছে বেশি।

চরভদ্রাসন সদর বাজার উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে শত শত মানুষ কেনাকাটা, চিকিৎসাসেবা ও নানা প্রয়োজনে বাজারে আসেন। কিন্তু জরুরি প্রয়োজনে ব্যবহারের মতো সচল পাবলিক টয়লেট না থাকায় তাঁদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। বিশেষ করে নারীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা না থাকায় সমস্যাটি আরও প্রকট হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারের একমাত্র পাবলিক টয়লেটটি অকেজো অবস্থায় পড়ে থাকলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একটি ব্যস্ত উপজেলা সদর বাজারে ন্যূনতম নাগরিক সুবিধা হিসেবে পাবলিক টয়লেট থাকা অত্যন্ত জরুরি। অথচ এ সুবিধা না থাকায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন বাজারে আসা মানুষ।

এদিকে, বাজারে নতুন করে পাবলিক টয়লেট নির্মাণের পরিবর্তে বিদ্যমান পুরোনো পাবলিক টয়লেটটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। অতি শিগগিরই এর সংস্কারকাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “চরভদ্রাসন সদর বাজারের পুরোনো পাবলিক টয়লেটটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। অতি শিগগিরই সংস্কারকাজ শুরু করা হবে। সংস্কারকাজ সম্পন্ন হলে বাজারে আসা সাধারণ মানুষ পাবলিক টয়লেটটি ব্যবহারের সুযোগ পাবেন। জনসাধারণের ভোগান্তি কমাতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।”

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করে পুরোনো পাবলিক টয়লেটটি ব্যবহারের উপযোগী করা হবে। পাশাপাশি নারী ও পুরুষের জন্য পৃথক শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে।

এখন চরভদ্রাসনবাসীর প্রত্যাশা, প্রশাসনের আশ্বাস দ্রুত বাস্তবে রূপ নেবে এবং সদর বাজারে নারী-শিশুসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য একটি সচল, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নিশ্চিত হবে।

বিষয় : #চরভদ্রাসন #ফরিদপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

চরভদ্রাসন সদর বাজারে শৌচাগার সংকট, ভোগান্তি কমাতে সংস্কারের আশ্বাস

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream