রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুলাউড়ায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ছবি: উপজেলা প্রশাসন

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের উৎপাদিত আমন ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন,সরকারি উদ্যোগে ধান সংগ্রহের মূল উদ্দেশ্য হলো কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে,যাতে প্রকৃত কৃষকরা এ কার্যক্রমের সুফল পান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু,সাবেক সহসভাপতি আলমগীর হোসেন ভুঁইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাজেদা বেগম,খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান,সাংবাদিক মহি উদ্দিন রিপন এবং উপজেলা জাসাসের সদস্যসচিব সালমান হোসাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। এর ফলে কৃষকরা সরকারি নির্ধারিত মূল্যে তাঁদের উৎপাদিত ধান বিক্রির সুযোগ পাবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

কুলাউড়ায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের উৎপাদিত আমন ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন,সরকারি উদ্যোগে ধান সংগ্রহের মূল উদ্দেশ্য হলো কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে,যাতে প্রকৃত কৃষকরা এ কার্যক্রমের সুফল পান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু,সাবেক সহসভাপতি আলমগীর হোসেন ভুঁইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাজেদা বেগম,খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান,সাংবাদিক মহি উদ্দিন রিপন এবং উপজেলা জাসাসের সদস্যসচিব সালমান হোসাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। এর ফলে কৃষকরা সরকারি নির্ধারিত মূল্যে তাঁদের উৎপাদিত ধান বিক্রির সুযোগ পাবেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream