মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শুভেচ্ছা বাণী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শুভেচ্ছা বাণী
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।

রিজভী বলেন, মহানবী (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য শান্তি, সম্প্রীতি, সত্য ও ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত। তাঁর সততা, উদারতা, সহমর্মিতা ও মানুষের প্রতি ভালোবাসা যুগে যুগে মানবজাতিকে আলোর পথ দেখিয়ে আসছে।

তিনি বলেন, মহানবী (সা.) মিথ্যার বিরুদ্ধে ছিলেন আপসহীন। আমানতের খেয়ানত না করা, মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখা এবং বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার ক্ষেত্রে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, মহানবী (সা.) কঠিন নির্যাতন ও বাধার মধ্যেও তাওহিদের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁর ওপর নাজিল হওয়া পবিত্র আল-কুরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ পথনির্দেশনা।

মহানবীর জীবন ও কর্ম অনুসরণের মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজজীবনে মানবতা, শৃঙ্খলা, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব বলেও উল্লেখ করেন রিজভী।

পবিত্র এই দিনে তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি সালাম ও দরুদ পেশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শুভেচ্ছা বাণী

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।

রিজভী বলেন, মহানবী (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য শান্তি, সম্প্রীতি, সত্য ও ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত। তাঁর সততা, উদারতা, সহমর্মিতা ও মানুষের প্রতি ভালোবাসা যুগে যুগে মানবজাতিকে আলোর পথ দেখিয়ে আসছে।

তিনি বলেন, মহানবী (সা.) মিথ্যার বিরুদ্ধে ছিলেন আপসহীন। আমানতের খেয়ানত না করা, মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখা এবং বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার ক্ষেত্রে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, মহানবী (সা.) কঠিন নির্যাতন ও বাধার মধ্যেও তাওহিদের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাঁর ওপর নাজিল হওয়া পবিত্র আল-কুরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ পথনির্দেশনা।

মহানবীর জীবন ও কর্ম অনুসরণের মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজজীবনে মানবতা, শৃঙ্খলা, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব বলেও উল্লেখ করেন রিজভী।

পবিত্র এই দিনে তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি সালাম ও দরুদ পেশ করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream