সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সরকার গণভোটের রায়কে প্রত্যাখান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

 সরকার গণভোটের রায়কে প্রত্যাখান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম
সরকার গণভোটের রায়কে প্রত্যাখান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের প্রথম ১৮০ দিনে বিভিন্ন খাতে অব্যবস্থাপনা ও ব্যর্থতার চিত্র তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। 

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে পলিসি অ্যান্ড রিসার্চ উপকমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রধান অভিযোগসমূহ:রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ: ১৯-২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় উপাচার্য নিয়োগসহ ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে দলীয় ব্যক্তিদের বসিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পুনর্বাসন কেন্দ্রে পরিণত করার অভিযোগ তুলে ধরা হয়।

গ্যাসের ঘাটতি (চাহিদার ৪৩%), গৃহস্থালিতে গ্যাসের সংকট এবং শিল্পকারখানার উৎপাদন কমার বিষয়টি উল্লেখ করা হয়। বিদ্যুৎ-উৎপাদনে বকেয়া ও জ্বালানি সংকট সত্ত্বেও প্রতিশ্রুতি ভঙ্গ করে দাম বাড়ানো এবং অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানোর সমালোচনা করা হয়।

গত ৬ মাসে সংঘটিত ৮৩০টি রাজনৈতিক সহিংসতার মধ্যে ৬৭০টির জন্যই ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেন নাহিদ ইসলাম। তিনি এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত করার অভিযোগ তোলেন। 

 কৃষকদের সারের সংকট ও উচ্চমূল্যে সার কেনা, লোডশেডিং এবং সার্বিক মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জনদুর্ভোগ বাড়ার চিত্র তুলে ধরা হয়।সংবাদ সম্মেলন শেষে এনসিপির পক্ষ থেকে “পরিবর্তনের অঙ্গীকার থেকে পুরোনো রাজনীতিতে প্রত্যাবর্তন” শীর্ষক একটি বুকলেট ও সরকারের ২৯টি খাতের ব্যর্থতা নিয়ে একটি ই-বুক প্রকাশ করা হয়।

বিষয় : সরকার গণভোটের রায়কে প্রত্যাখান করে জনগণের নাহিদ ইসলাম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সরকার গণভোটের রায়কে প্রত্যাখান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের প্রথম ১৮০ দিনে বিভিন্ন খাতে অব্যবস্থাপনা ও ব্যর্থতার চিত্র তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। 

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে পলিসি অ্যান্ড রিসার্চ উপকমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রধান অভিযোগসমূহ:রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ: ১৯-২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় উপাচার্য নিয়োগসহ ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে দলীয় ব্যক্তিদের বসিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পুনর্বাসন কেন্দ্রে পরিণত করার অভিযোগ তুলে ধরা হয়।

গ্যাসের ঘাটতি (চাহিদার ৪৩%), গৃহস্থালিতে গ্যাসের সংকট এবং শিল্পকারখানার উৎপাদন কমার বিষয়টি উল্লেখ করা হয়। বিদ্যুৎ-উৎপাদনে বকেয়া ও জ্বালানি সংকট সত্ত্বেও প্রতিশ্রুতি ভঙ্গ করে দাম বাড়ানো এবং অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানোর সমালোচনা করা হয়।

গত ৬ মাসে সংঘটিত ৮৩০টি রাজনৈতিক সহিংসতার মধ্যে ৬৭০টির জন্যই ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেন নাহিদ ইসলাম। তিনি এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত করার অভিযোগ তোলেন। 

 কৃষকদের সারের সংকট ও উচ্চমূল্যে সার কেনা, লোডশেডিং এবং সার্বিক মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জনদুর্ভোগ বাড়ার চিত্র তুলে ধরা হয়।সংবাদ সম্মেলন শেষে এনসিপির পক্ষ থেকে “পরিবর্তনের অঙ্গীকার থেকে পুরোনো রাজনীতিতে প্রত্যাবর্তন” শীর্ষক একটি বুকলেট ও সরকারের ২৯টি খাতের ব্যর্থতা নিয়ে একটি ই-বুক প্রকাশ করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream