মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

এসিল্যান্ডবিরোধী স্লোগান, দুই যুবককে মারধর: বিএনপি নেতা বহিষ্কার

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস
| ফটো কার্ড

এসিল্যান্ডবিরোধী স্লোগান, দুই যুবককে মারধর: বিএনপি নেতা বহিষ্কার
বহিস্কৃত আলমাছ মিয়া

মৌলভীবাজারের কুলাউড়ায় সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি দুই যুবককে মারধরের অভিযোগ ওঠায় বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত আলমাছ মিয়া কুলাউড়া উপজেলা বিএনপির জয়চন্ডী ইউনিয়ন কমিটির সহসাধারণ সম্পাদক। তিনি জয়চন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

রবিবার (২৩ আগস্ট) জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মোহিতুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলমাছ মিয়াকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,দলের শৃঙ্খলাভঙ্গ এবং নীতি,আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও স্পষ্ট প্রমাণের ভিত্তিতে আলমাছ মিয়াকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় নেতা-কর্মী,উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌরসভার প্রধান সড়কের দুই পাশে বিভিন্ন স্থানে অস্থায়ী অটোরিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। এতে প্রতিদিন যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

যানজট নিরসনে গত ১৩ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় শহরের ছয়টি স্থানে দুটি করে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৬ আগস্টের মধ্যে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের বলা হয়। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানানো হয়।

এরপর ১৯ আগস্ট কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের নেতৃত্বে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় যত্রতত্র অটোরিকশা দাঁড় করিয়ে রাখার দায়ে এক চালককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একটি অটোরিকশা স্ট্যান্ডের ব্যবস্থাপক ও তিন চালককে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকনেতা আলমাছ মিয়ার নেতৃত্বে অটোরিকশাচালকেরা সড়কে এলোমেলোভাবে গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তাঁরা সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলেন। প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

অন্যদিকে,সম্প্রতি অটোরিকশা চুরির অভিযোগে দুই যুবককে আটক করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৪ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে একটি কক্ষে আলমাছ মিয়াসহ আরেক অজ্ঞাতনামা ব্যক্তিকে দুই যুবককে বেল্ট দিয়ে মারধর করতে দেখা যায়। ভিডিওতে ওই দুই যুবক পায়ে ধরেও রেহাই পাচ্ছিলেন না। তাঁদের কাছ থেকে অটোরিকশা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করতেও দেখা যায়।

জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান বলেন,“রাস্তা বন্ধ করে এসিল্যান্ড স্যারের বিরুদ্ধে খারাপ ভাষায় স্লোগান এবং চুরির অভিযোগে দুই যুবককে আটক করে নির্যাতনের অভিযোগে মূলত আলমাছ মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন,তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। তবে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। নির্যাতনের শিকার দুই যুবককে শনাক্তের চেষ্টা চলছে।

অভিযোগের বিষয়ে জানতে আলমাছ মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর স্ত্রী ফোন ধরে বলেন,আলমাছ ঘুমিয়ে আছেন। ঘুম থেকে ওঠার পর তিনি কথা বলবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এসিল্যান্ডবিরোধী স্লোগান, দুই যুবককে মারধর: বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream