মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট
মাগুরার শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট ধার্য

আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণা পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট ২০২৬) ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এই নতুন দিন নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের সময় প্রার্থনা: রায় ঘোষণার পূর্বে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক আদালতকে জানান, মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিকারী অ্যাটর্নি জেনারেল বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ফলে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত রায় ঘোষণার সময় পিছিয়ে দেন।

এর আগে আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে সোমবার (২৪ আগস্ট) বেঞ্চটি মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন।

আছিয়ার বোনের শ্বশুর ও মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড প্রদান করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। অপর তিন আসামি (সজীব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগম) খালাস পেয়েছিলেন। পরবর্তীতে নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণা পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট ২০২৬) ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এই নতুন দিন নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের সময় প্রার্থনা: রায় ঘোষণার পূর্বে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক আদালতকে জানান, মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিকারী অ্যাটর্নি জেনারেল বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ফলে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত রায় ঘোষণার সময় পিছিয়ে দেন।

এর আগে আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে সোমবার (২৪ আগস্ট) বেঞ্চটি মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন।

আছিয়ার বোনের শ্বশুর ও মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড প্রদান করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। অপর তিন আসামি (সজীব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগম) খালাস পেয়েছিলেন। পরবর্তীতে নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানো হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream