মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ সিরিয়া

১৪ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় পদক্ষেপ হিসেবে দেশটিকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে এ সিদ্ধান্ত।

গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়াকে দীর্ঘদিনের ওই তালিকা থেকে বাদ দেওয়ার ইচ্ছার কথা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানান। এরপর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ৪৫ দিনের কংগ্রেসীয় পর্যালোচনা শেষে সোমবার সিদ্ধান্তটি কার্যকর হয়।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ সংঘাতের পর দেশের অর্থনৈতিক ও সামাজিক পুনরুদ্ধারে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীর্ঘ সময় ধরে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত থাকায় সিরিয়ার ওপর বিভিন্ন মার্কিন নিষেধাজ্ঞা ও আর্থিক বিধিনিষেধ বহাল ছিল। নতুন এই সিদ্ধান্ত দেশটির আন্তর্জাতিক সম্পর্ক, বিনিয়োগ এবং যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ সিরিয়া

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

১৪ বছরের গৃহযুদ্ধের পর সিরিয়ার পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় পদক্ষেপ হিসেবে দেশটিকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে এ সিদ্ধান্ত।

গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়াকে দীর্ঘদিনের ওই তালিকা থেকে বাদ দেওয়ার ইচ্ছার কথা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানান। এরপর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ৪৫ দিনের কংগ্রেসীয় পর্যালোচনা শেষে সোমবার সিদ্ধান্তটি কার্যকর হয়।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ সংঘাতের পর দেশের অর্থনৈতিক ও সামাজিক পুনরুদ্ধারে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীর্ঘ সময় ধরে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত থাকায় সিরিয়ার ওপর বিভিন্ন মার্কিন নিষেধাজ্ঞা ও আর্থিক বিধিনিষেধ বহাল ছিল। নতুন এই সিদ্ধান্ত দেশটির আন্তর্জাতিক সম্পর্ক, বিনিয়োগ এবং যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream