মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

টাঙ্গাইলের মির্জাপুরে আড়াই বছরের শিশুর আকস্মিক মৃত্যু

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে আড়াই বছর বয়সী আব্দুল্লাহ নামে এক শিশুর আকস্মিক মৃত্যু হয়েছে। শিশুটির মা দাবি করেছেন, খাট থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে শিশুটির বাবা ও দাদা এ মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মানতে নারাজ। তারা শিশুটির মাকে দায়ী করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খাগুটিয়া গ্রামের মো. ওয়াসিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহর বয়স ২ বছর ৬ মাস।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা মো. ওয়াসিম মিয়া পেশায় একজন দোকানদার। ঘটনার আগে তিনি ছেলে আব্দুল্লাহকে দোকানে নিয়ে নিজ হাতে মিষ্টি খাওয়ান। পরে শিশুটিকে বাড়িতে তার মা মোছা. বৃষ্টি আক্তারের কাছে রেখে আসেন। কিছুক্ষণ পর বৃষ্টির চিৎকার শুনে আশপাশের লোকজন বাড়িতে ছুটে আসেন। তারা শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা বৃষ্টি আক্তারের দাবি, ঘরের খাট থেকে পড়ে গিয়ে আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। তবে শিশুটির বাবা মো. ওয়াসিম মিয়া ও দাদা মো. ওয়াজেদ মিয়া মৃত্যুর ঘটনায় শিশুটির মাকে দায়ী করছেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পুলিশ জানিয়েছে, শিশুটির মরদেহ বর্তমানে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে আড়াই বছরের শিশুর আকস্মিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুরে আড়াই বছর বয়সী আব্দুল্লাহ নামে এক শিশুর আকস্মিক মৃত্যু হয়েছে। শিশুটির মা দাবি করেছেন, খাট থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে শিশুটির বাবা ও দাদা এ মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মানতে নারাজ। তারা শিশুটির মাকে দায়ী করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খাগুটিয়া গ্রামের মো. ওয়াসিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহর বয়স ২ বছর ৬ মাস।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা মো. ওয়াসিম মিয়া পেশায় একজন দোকানদার। ঘটনার আগে তিনি ছেলে আব্দুল্লাহকে দোকানে নিয়ে নিজ হাতে মিষ্টি খাওয়ান। পরে শিশুটিকে বাড়িতে তার মা মোছা. বৃষ্টি আক্তারের কাছে রেখে আসেন। কিছুক্ষণ পর বৃষ্টির চিৎকার শুনে আশপাশের লোকজন বাড়িতে ছুটে আসেন। তারা শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা বৃষ্টি আক্তারের দাবি, ঘরের খাট থেকে পড়ে গিয়ে আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। তবে শিশুটির বাবা মো. ওয়াসিম মিয়া ও দাদা মো. ওয়াজেদ মিয়া মৃত্যুর ঘটনায় শিশুটির মাকে দায়ী করছেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পুলিশ জানিয়েছে, শিশুটির মরদেহ বর্তমানে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream