পবিত্র ওমরাহ পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে মক্কায় পৌঁছে তিনি ওমরাহ সম্পন্ন করেন। এ সময় দেশবাসীর কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করেন তিনি।
শনিবার এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
ওমরাহ পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুরের একটি ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ছাড়েন আসিফ মাহমুদ। এ সফরে এনসিপির আরও কয়েকজন নেতা তাঁর সঙ্গে রয়েছেন।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপ-কমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ কয়েকজন।
ওমরাহ শেষে আসিফ মাহমুদ ও তাঁর সফরসঙ্গীরা মক্কা ও আশপাশের বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় স্থান পরিদর্শন করেন। এ সময় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বর্তমানে মক্কায় অবস্থান করছেন এনসিপির এই মুখপাত্র। সেখান থেকে তিনি মদিনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
মতামত