শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

পিনাকী-ইলিয়াসকে ‘ইগনোর’ করার আহ্বান নুরের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

পিনাকী-ইলিয়াসকে ‘ইগনোর’ করার আহ্বান নুরের

পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইনের মতো ইউটিউবারদের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।

শুক্রবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

নুরুল হক নুর অভিযোগ করেন, আলোচনায় থাকা এবং ভিউ বাড়ানোর উদ্দেশ্যে কিছু ইউটিউবার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন ধরনের গুজব ও প্রোপাগাণ্ডা ছড়ান। তার মতে, সাধারণ মানুষ তাদের ভিডিও দেখা, লাইক, কমেন্ট ও রিয়্যাকশন দেওয়ার মাধ্যমেই এসব কনটেন্টের প্রচার বাড়াতে ভূমিকা রাখেন।

তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মনোযোগ ও প্রতিক্রিয়াকেই এসব ইউটিউবার তাদের ভিউ ব্যবসার মূল পুঁজি হিসেবে ব্যবহার করেন। জনমতকে প্রভাবিত করার সক্ষমতা রয়েছে এমন ধারণা তৈরি করেও তারা নিজেদের নানা স্বার্থ হাসিলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন নুর।

নিজের পোস্টে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানসহ সরকারের শীর্ষ পর্যায়ের বিভিন্ন ব্যক্তি ও নেতাকে নিয়ে গুজব এবং অপপ্রচার চালানোর অভিযোগও করেন তিনি।

সরকারি দল, জোটের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে নুর বলেন, এসব বক্তব্যের জবাব দিতে গিয়ে অযথা সময় নষ্ট না করে তা এড়িয়ে চলাই উচিত। কারণ, প্রতিক্রিয়া ও আলোচনা বাড়লে সংশ্লিষ্ট ইউটিউবারদের প্রচারও আরও বিস্তৃত হয়।

তিনি আরও বলেন, দেশের বাইরে বসে যারা প্রোপাগাণ্ডা ছড়ানোর চেষ্টা করেন, তাদের প্রতিটি বক্তব্যের জবাব দেওয়া প্রয়োজন নেই। বরং গুরুত্ব না দিয়ে এড়িয়ে চলার মধ্য দিয়েই তাদের প্রভাব কমিয়ে আনা সম্ভব।

নুরের আহ্বান, ‘রিপ্লাই নয়, জাস্ট ইগনোর’।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

পিনাকী-ইলিয়াসকে ‘ইগনোর’ করার আহ্বান নুরের

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream