শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত লুইস দে লা ফুয়েন্তেকে রাখার পরিকল্পনা স্পেনের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত লুইস দে লা ফুয়েন্তেকে রাখার পরিকল্পনা স্পেনের
সংগৃহীত ছবি

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপ শিরোপা জেতানো কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (RFEF)। ২০২৮ সাল পর্যন্ত তাঁর বর্তমান চুক্তি থাকলেও তা বাড়িয়ে ২০৩০ সালে মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত তাঁকে বহাল রাখতে চায় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা

লা ফুয়েন্তের সঙ্গে স্পেনের বর্তমান চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার পরই তাঁর মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আরএফইএফ সভাপতি রাফায়েল লুসান জানিয়েছেন, দে লা ফুয়েন্তের কাজের স্বীকৃতি হিসেবেই তাঁকে দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখতে চায় ফেডারেশন। রেডিও নাসিওনাল দে এস্পানিয়া (আরএনই)-কে তিনি বলেন, ‘আমি মনে করি, লুইস এটা প্রাপ্য এবং আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এখনই আমরা এ নিয়ে কাজ করব, আসলে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। তাঁর চুক্তি বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত আছে। সেটি ২০৩০ সাল পর্যন্ত বা তার কাছাকাছি সময় পর্যন্ত বাড়াতে চাই আমরা। কারণ, এই প্রকল্পের অংশ তাঁকে হতেই হবে।’

দে লা ফুয়েন্তের নেতৃত্বের প্রশংসা করে লুসান আরও বলেন, ‘তাঁর সরলতা ও কাজ করার সক্ষমতাই এই সাফল্য এনে দিয়েছে। অবশ্যই এর সঙ্গে ছিল এই স্প্যানিশ জাতীয় দলের অসাধারণ একদল খেলোয়াড়, যাদের আমরা কখনো ভুলব না।’

২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনে আয়োজনের লক্ষ্যেও কাজ করে যাচ্ছে আরএফইএফ। শিরোপা নির্ধারণী ম্যাচ নিজেদের দেশে আয়োজন করতে বেশ আশাবাদী লুসান, ‘এটা মেনে নেওয়া কঠিন হবে যে ওই মহান বিশ্বকাপের ফাইনাল স্পেনে অনুষ্ঠিত হবে না।’

বিশ্বকাপ জয়ের পর এখন শিরোপা ধরে রাখার নতুন অভিযানে নামতে হবে স্পেনকে। লা ফুয়েন্তেকে দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখলে দলটির কৌশলগত ধারাবাহিকতা বজায় থাকবে। একই সঙ্গে তাঁর অধীনে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জাতীয় দলে গড়ে তোলার কাজও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সামনের মাসেই লা ফুয়েন্তের দলের সামনে রয়েছে বড় পরীক্ষা। উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বিশ্বকাপ জয়ের পর নতুন চক্রের শুরুতেই তাই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে লা ফুয়েন্তের দলকে।

বিষয় : ফুটবল খেলা স্পেন ফুটবল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত লুইস দে লা ফুয়েন্তেকে রাখার পরিকল্পনা স্পেনের

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream