শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চীনে ফুটবল বিশ্বকাপে খেলতে যাচ্ছে সিরাজদিখানের দুই কিশোর

‎স্বপ্ন ফুটবল ঘিরে, লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভা তুলে ধরা। সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দুই কিশোর ফুটবলার তানভীর সারোয়ার (১৭) ও মাহিম আহমেদ (১৭)। আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশনের (আইএসএফ) ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারা।

‎পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তানভীর ও মাহিম বাংলাদেশ দলের সদস্য হিসেবে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) চীনের উদ্দেশে রওনা হবে। তাদের এ অর্জনে আনন্দিত পরিবার, স্বজন ও এলাকাবাসী।
‎আগামী ১৭ থেকে ২৬ অক্টোবর চীনের সুচৌ (Suzhou) শহরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশনের (আইএসএফ) এ ফুটবল প্রতিযোগিতা। এতে বিশ্বের বিভিন্ন দেশের স্কুল পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা। এ প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা ও ক্রীড়াশৈলী তুলে ধরার পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে তারা।

‎তানভীর সারোয়ার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। অন্যদিকে, মাহিম আহমেদ উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। দুজনই পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

‎নিজ এলাকার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তাদের জন্য গর্বের। তাদের এ অর্জন পরিবার ও এলাকাবাসীর জন্য আনন্দের পাশাপাশি এলাকার তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা করছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চীনে ফুটবল বিশ্বকাপে খেলতে যাচ্ছে সিরাজদিখানের দুই কিশোর

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

‎স্বপ্ন ফুটবল ঘিরে, লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভা তুলে ধরা। সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দুই কিশোর ফুটবলার তানভীর সারোয়ার (১৭) ও মাহিম আহমেদ (১৭)। আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশনের (আইএসএফ) ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারা।

‎পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তানভীর ও মাহিম বাংলাদেশ দলের সদস্য হিসেবে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) চীনের উদ্দেশে রওনা হবে। তাদের এ অর্জনে আনন্দিত পরিবার, স্বজন ও এলাকাবাসী।
‎আগামী ১৭ থেকে ২৬ অক্টোবর চীনের সুচৌ (Suzhou) শহরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশনের (আইএসএফ) এ ফুটবল প্রতিযোগিতা। এতে বিশ্বের বিভিন্ন দেশের স্কুল পর্যায়ের প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা। এ প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা ও ক্রীড়াশৈলী তুলে ধরার পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে তারা।

‎তানভীর সারোয়ার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। অন্যদিকে, মাহিম আহমেদ উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। দুজনই পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

‎নিজ এলাকার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তাদের জন্য গর্বের। তাদের এ অর্জন পরিবার ও এলাকাবাসীর জন্য আনন্দের পাশাপাশি এলাকার তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা করছেন স্থানীয়রা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream