শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী আন্দোলনের অবরোধ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী আন্দোলনের অবরোধ

জাহিদ হাসান বুলবুল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানালে মহাসড়কের মদনপুর এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর উপজেলা শাখার নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন। তারা বন্দর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও স্থানীয় রিকশা গ্যারেজ মালিক জাহিদ হাসান বুলবুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এবং মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। পরে সকাল পৌনে ১১টার দিকে নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের সালেহনগর এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন ৪৫ বছর বয়সী জাহিদ হাসান বুলবুল। পরিবারের অভিযোগ, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তার রিকশা গ্যারেজে লুটপাটের ঘটনায় করা একটি মামলা তুলে নিতে দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে প্রধান অভিযুক্ত সিফাত ও তার সহযোগীরা বুলবুলকে মামলাটি প্রত্যাহারের জন্য চাপ দেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ১০০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সিফাতকে ঘটনার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী আন্দোলনের অবরোধ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream