শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে মির্জা ফখরুলকে ভোট দিলেন ইসলামী আন্দোলনের এমপি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে মির্জা ফখরুলকে ভোট দিলেন ইসলামী আন্দোলনের এমপি

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। অথচ দলটির পক্ষ থেকে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে অলিউল্লাহ ভোট দেন। পরে বেলা ৩টা ১১ মিনিটে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান এক বিবৃতিতে জানান, জুলাই সনদ অনুযায়ী নির্বাচন না হওয়ায় দলটি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কিছুক্ষণ পর দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওই বিবৃতিটি সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় বিভ্রান্তি তৈরি হলেও ইসলামী আন্দোলনের নেতারা দাবি করেছেন, দলীয় আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সিদ্ধান্তেই অলিউল্লাহ ভোট দিতে গিয়েছিলেন। দলটির প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফও এমপির ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

৩৫ বছর পর অনুষ্ঠিত এই রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ৩৪৩ জন সংসদ সদস্য। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) ওলি আহমদ বীর বিক্রম পান ৮৮ ভোট।

বিএনপির ২৪৭ এমপির মধ্যে ২৪৪ জন ফখরুলকে ভোট দেন। স্বতন্ত্র এমপি এবং বিএনপি জোটের কয়েকটি শরিক দলের ভোটও যায় তার পক্ষে। ইসলামী আন্দোলনের এমপি অলিউল্লাহর ভোটটি যুক্ত হওয়ায় ফখরুলের মোট ভোট দাঁড়ায় ২৫৫।

১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী সংসদ সদস্যদের প্রকাশ্য ব্যালটে ভোট দিতে হয়। ফলে ভোটের ফলাফলের পাশাপাশি কোন সদস্য কাকে ভোট দিয়েছেন, তাও প্রকাশ্যে জানা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে মির্জা ফখরুলকে ভোট দিলেন ইসলামী আন্দোলনের এমপি

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। অথচ দলটির পক্ষ থেকে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে অলিউল্লাহ ভোট দেন। পরে বেলা ৩টা ১১ মিনিটে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান এক বিবৃতিতে জানান, জুলাই সনদ অনুযায়ী নির্বাচন না হওয়ায় দলটি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কিছুক্ষণ পর দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওই বিবৃতিটি সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় বিভ্রান্তি তৈরি হলেও ইসলামী আন্দোলনের নেতারা দাবি করেছেন, দলীয় আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সিদ্ধান্তেই অলিউল্লাহ ভোট দিতে গিয়েছিলেন। দলটির প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফও এমপির ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

৩৫ বছর পর অনুষ্ঠিত এই রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ৩৪৩ জন সংসদ সদস্য। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) ওলি আহমদ বীর বিক্রম পান ৮৮ ভোট।

বিএনপির ২৪৭ এমপির মধ্যে ২৪৪ জন ফখরুলকে ভোট দেন। স্বতন্ত্র এমপি এবং বিএনপি জোটের কয়েকটি শরিক দলের ভোটও যায় তার পক্ষে। ইসলামী আন্দোলনের এমপি অলিউল্লাহর ভোটটি যুক্ত হওয়ায় ফখরুলের মোট ভোট দাঁড়ায় ২৫৫।

১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী সংসদ সদস্যদের প্রকাশ্য ব্যালটে ভোট দিতে হয়। ফলে ভোটের ফলাফলের পাশাপাশি কোন সদস্য কাকে ভোট দিয়েছেন, তাও প্রকাশ্যে জানা যায়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream