শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সিলেটে অনৈতিক কাজে জড়িত ১০ জন গ্রেপ্তার, হোটেল নির্জন ও তিতাস সিলগালা

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস
| ফটো কার্ড

সিলেটে অনৈতিক কাজে জড়িত ১০ জন গ্রেপ্তার, হোটেল নির্জন ও তিতাস সিলগালা
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি'র অভিযানে গ্রেপ্তার

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি আবাসিক হোটেল সিলগালা করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ও সন্ধ্যায় নগরীর রাজার গলি ও কদমতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়,বুধবার (১৯ আগষ্ট) বিকেল সোয়া ৫টার দিকে কোতোয়ালি মডেল থানার রাজার গলি দরগা গেইট এলাকার হোটেল নির্জনে অভিযান চালায় ডিবি। এ সময় হোটেলটির ষষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে মো. সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮),তানজির হোসেন (৩০) ও মো. কামরুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার হোটেল তিতাসে অভিযান চালানো হয়। সেখান থেকে মো. কিবরিয়া (৫০),ইকবাল আহমেদ (৪০),আকতার (৩৬),মো. আফজল (৩০),নাজমা (৩৫) ও রুমা (৩৩)কে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে হোটেল নির্জন ও হোটেল তিতাস সিলগালা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

সিলেটে অনৈতিক কাজে জড়িত ১০ জন গ্রেপ্তার, হোটেল নির্জন ও তিতাস সিলগালা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি আবাসিক হোটেল সিলগালা করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ও সন্ধ্যায় নগরীর রাজার গলি ও কদমতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়,বুধবার (১৯ আগষ্ট) বিকেল সোয়া ৫টার দিকে কোতোয়ালি মডেল থানার রাজার গলি দরগা গেইট এলাকার হোটেল নির্জনে অভিযান চালায় ডিবি। এ সময় হোটেলটির ষষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে মো. সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮),তানজির হোসেন (৩০) ও মো. কামরুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার হোটেল তিতাসে অভিযান চালানো হয়। সেখান থেকে মো. কিবরিয়া (৫০),ইকবাল আহমেদ (৪০),আকতার (৩৬),মো. আফজল (৩০),নাজমা (৩৫) ও রুমা (৩৩)কে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে হোটেল নির্জন ও হোটেল তিতাস সিলগালা করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream