শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সিরাজদিখানে আগুনে পুড়ল ৫ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ও প্রশাসন ‎

‎মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে চার থেকে পাঁচটি টিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা আলগাপাড়া এলাকায় একটি ঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
‎
‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার (২৩ অক্টোবর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর প্রতিনিধি ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। এ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. মোয়াজ্জেম হোসেন (বাবুল), যুগ্ম সম্পাদক মো. আতাউর রহমান, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মো. আলমগীর, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন ও উপজেলা বিএনপির নারী নেত্রী মুক্তা আক্তারসহ অন্য নেতাকর্মীরা।
‎
‎এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সিরাজদিখানে আগুনে পুড়ল ৫ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ও প্রশাসন ‎

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

‎মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে চার থেকে পাঁচটি টিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা আলগাপাড়া এলাকায় একটি ঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
‎
‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার (২৩ অক্টোবর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর প্রতিনিধি ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। এ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. মোয়াজ্জেম হোসেন (বাবুল), যুগ্ম সম্পাদক মো. আতাউর রহমান, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মো. আলমগীর, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন ও উপজেলা বিএনপির নারী নেত্রী মুক্তা আক্তারসহ অন্য নেতাকর্মীরা।
‎
‎এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
‎

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream