শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সেলফি পরিবহন বন্ধে যাত্রীদের চরম দুর্ভোগ

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় দুজন নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের মুখে ঢাকা-আরিচা মহাসড়কে বাসটির চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক। এতে চরোম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। এ সুযোগে বারতি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে ভিডিও কলে কথা বলে এ ঘোষণা দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এর আগে বৃহস্পতিবার সকালে পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল সেলফি পরিবহনের একটি বাস। একই সময় ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর এক যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশা চালকও গুরুতর আহত হন। দুর্ঘটনার পর সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবিতে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে জেলা প্রশাসনের নির্দেশে সেলফি পরিবহন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে এই বন্ধের সুযোগে মহাসড়কে চলাচলকারী অন্য কিছু বাস, সিএনজি ও দূরপাল্লার যানবাহনের বিরুদ্ধে উঠেছে অতিরিক্ত ভাড়া আদায়ের গুরুতর অভিযোগ। যাত্রীদের দাবি, সুযোগ বুঝে সাধারণ ভাড়ার চেয়ে দ্বিগুণ বা তারও বেশি টাকা হাতিয়ে নিচ্ছে চালক ও সহকারীরা। নিরুপায় হয়ে অনেকেই অতিরিক্ত টাকা খরচ করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

বাংলা দেশের দক্ষিণ পশ্চিম প্রায় ২৩টি জেলার মানুষ আরিচা-পাটুরিয়া ঘাটকে বেছে নেয়। সুযোগে এক শ্রেনির অসাধু গাড়ীর চালকরা যাত্রীদের জিম্মি করে বারতি ভাড়া নিচ্ছে। রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে আশা রফিক মিয়া জানান, সেলফি বাস বন্ধ থাকার কারণে রাস্তায় অন্য কোনো গাড়ি পাচ্ছি না। দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। আর যে দুই-একটা লোকাল বাস বা সিএনজি আসছে, তারা স্বাভাবিকের চেয়ে ডাবল ভাড়া চাচ্ছে। আমাদের পকেট কাটা যাচ্ছে, দেখার কেউ নেই।

এছাড়া একাধিক বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের দাবি সেলফি পরিবহন বন্ধ করে যাত্রীদের হয়রানি না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে সঠিকভাবে বাস চালনা করা, সেলফি পরিবহন বেপরোয়া গতি নিয়ত্রন ও জবাবদিহিতায় আনা ও দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার বিষয়য়ে নজর দেয়ার দাবি করেন। সেলফি পরিবহন  বন্ধে বিশেষ করে নারী, শিশু ও চাকরিজীবীরা পড়েছেন সবথেকে বেশি বিপাকে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানালেও, বিকল্প যাতায়াত ব্যবস্থা ও ভাড়া নিয়ন্ত্রণের দাবি সাধারণ মানুষের। যাত্রীদের দুর্ভোগ লাঘবে এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে দ্রুত বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযান চালানো প্রয়োজন বলে মনে করছেন সাধারণ যাত্রীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সেলফি পরিবহন বন্ধে যাত্রীদের চরম দুর্ভোগ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream