শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সরাইলে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৩অক্টোবর) সকালে সরাইল উপজেলা জাতীয় পার্টির আয়োজনে প্রাতঃবাজারস্থ উপজেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব এম এ মাজিদ বক্সের সঞ্চালনায় ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমদাদুল হক ছালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি ও জাতীয় আইনজীবী ফেডারেশনের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হামিদ ভাসানী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, এ কে এম কাজল, মো. ইউসুফ খান প্রমুখ ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল হামিদ ভাসানী বলেন, ২৩ অক্টোবর বাংলাদেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মানুষের কল্যাণের কথা চিন্তা করে উপজেলা ব্যবস্থা চালু করেছিলেন। এর ফলে গ্রামীণ জনগণ উপজেলা পর্যায়ে সাবরেজিস্ট্রি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন সরকারি সেবা পাওয়ার সুযোগ পান।

তিনি  আরও বলেন, পরবর্তী সময়ে নতুন সরকার ক্ষমতায় এসে উপজেলা ব্যবস্থা বন্ধ করে দিয়ে মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে। পরবর্তীতে উপজেলা ব্যবস্থা পুনরায় চালু করা হলেও এরশাদের প্রবর্তিত পূর্ণাঙ্গ ব্যবস্থা কার্যকর করা হয়নি।

তিনি আরও বলেন, আগে উপজেলা পর্যায়ে আদালত ও বিচারসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হতো। বর্তমানে মামলা-মোকদ্দমার কাজে প্রত্যন্ত এলাকার মানুষকে জেলা শহরে যেতে হয়, যা তাদের জন্য ভোগান্তির কারণ। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রবর্তিত পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা পুনরায় চালু করার প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা উপজেলা ব্যবস্থার প্রবর্তক হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদের অবদান স্মরণ করেন এবং উপজেলা ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে মতামত তুলে ধরেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সরাইলে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream